পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম দামোদর। 'দাম' শব্দের অর্থ রশি এবং 'উদর' হচ্ছে কোমর। মা যশোদা কর্তৃক যাঁর উদরে দাম বা রশি বন্ধন রয়েছে, তিনিই দামোদর।
বৈদিক সংস্কৃতিতে সুপ্রাচীন কাল হতে কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালিত হয়ে আসছে। দামোদর ব্রতের সময়ে প্রতিদিন সন্ধ্যায় কর্পূর সমন্বিত ঘৃত বা তিল তেল
দ্বারা প্রদীপ প্রজ্বলন করে ভগবানকে আরতি নিবেদন করতে হয় এবং দামোদর অষ্টকম্ পাঠ করতে হয়।
প্রদীপ প্রজ্বলনের মাহাত্ম্য কি?
প্রজ্বলিত কর্পূর সমন্বিত দীপ দ্বারা আরতি করলে সপ্তকল্প যাবত ভগবদ্ধামে বাস হয়। মনোহরদৃশ্য প্রদীপ দ্বারা শ্রীহরির আরতি করলে কাম-ক্রোধাদি বিদূরিত হয় এবং পুনর্জন্ম হয় না। দীপের আলোতে ভগবানের মুখমণ্ডল দর্শন করলে ব্রহ্মহত্যাদি পাপ হতে
মুক্ত হওয়া যায়। যে গৃহে দীপদান করা হয় তার সর্বদা ধন, যশ, পুত্র লাভ হয় এবং পূর্বপুরুষগণ সন্তুষ্ট হন।
আরতি নিবেদনের নিয়ম কি?
ঘৃত বা তিলের তৈল যুক্ত কর্পূর মিশ্রিত প্রদীপ দ্বারা ভক্তি সহকারে ভগবানের চরণে চার বার, নাভি দেশে দুইবার, মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার প্রদীপ ঘুরিয়ে আরতি করুন। মাটির প্রদীপ একবারই ব্যবহারযোগ্য।
ইসকন কর্তৃক বিশ্বব্যাপী দামোদর কার্যক্রম
ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের নির্দেশনায় সকল মানুষের মাঝে ভগবানের কৃপাশীর্বাদ ছড়িয়ে দেয়ার লক্ষ্যে
ইসকন ভক্তবৃন্দ সারা বিশ্বব্যাপী এ অনুষ্ঠান উদ্যাপন করছেন। আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা মহাদেশের বিভিন্ন অঞ্চলে এবং এশিয়ার মধ্যপ্রাচ্য,
মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ভারত সহ বাংলাদেশে ব্যাপকভাবে এ উৎসব উদ্যাপিত হচ্ছে।

0 Comments