উত্তরঃ পারমার্থিক শ্রীগুরুদেব করুণাপূর্বক মায়া কবলিত জীবকে যে অনুষ্ঠানের মাধ্যমে দিব্যজ্ঞান দান করেন ও বদ্ধ জীব গুরু কৃষ্ণ পাদপদ্মে আত্মসমর্পণ করে তাকে দীক্ষা বলে। শ্রীল জীব গোস্বামী পাদ উল্লেখ করেছেন, "দিব্য জ্ঞানং যতো দদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংক্ষয়ম তস্মাৎ দীক্ষেতি সা প্রোক্তা দেশিকৈস্তত্ত্ব কোবিদৈ:" (ভক্তি সন্দর্ভ-২৮৩)। যা থেকে অপ্রাকৃত দিব্য জ্ঞানের উদয় হয় এবং পাপের সর্বতোরূপে ক্ষয় হয়, তত্ত্বশাস্ত্রবিৎ পণ্ডিতেরা তাকেই দীক্ষা বলে বর্ণনা করেছেন। পারদের সংস্পর্শে রাসায়নিক ক্রিয়ার প্রভাবে কাঁসা যেমন সোনায় পরিণত হয় তেমনি যথাযথভাবে দীক্ষা গ্রহণের ফলে মানুষ ব্রাহ্মণোচিত সমস্ত গুণাবলি অর্জন করেন। শ্রীগুরু পাদপদ্ম আশ্রয় করে, শ্রীগুরু নির্দেশে পারমার্থিক কার্যকলাপে জীবন উৎসর্গে মানুষ পরম সিদ্ধি লাভ করে।
পারমার্থিক সদ্গুরু বৈষ্ণবের কাছে দীক্ষা গ্রহণ জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। "অবৈষ্ণবোপদিষ্টেন মন্ত্রেণ নিরয়ৎ ব্রজেৎ" (হঃ ভঃ বি-৪/১৪৪)।
অবৈষ্ণবের উপদিষ্ট মন্ত্র গ্রহণ করলে নরকে গতি হয়।
শিব পার্বতীকে বলেছেন হে দেবী শিষ্যের বিত্তধন অপহারক বহুগুরু এই জগতে আছে। কিন্তু শিষ্যের দুঃখনাশক একজন সদ্গুরু দুর্লভ। তাই দীক্ষা গ্রহণ করার পূর্বে একজন আদর্শ সদ্গুরুর সমীপবর্তী হতে হবে, যিনিই পারেন একজন আশ্রিত শিষ্যের যথাযথ তত্ত্বাবধানের মাধ্যমে তাকে জন্মমৃত্যুর এই সংসার চক্র থেকে উদ্ধার করতে। মুণ্ডক উপনিষদে আছে "তদ্বিজ্ঞানার্থং স গুরু মেববিগচ্ছেৎ, সমিৎপানি শ্রোত্রিয়ং ব্রহ্মনিষ্ঠম"।
ভগবৎ তত্ত্ব বিজ্ঞান লাভ করার জন্য মঙ্গলাকাঙ্ক্ষী ব্যক্তি উপহার হস্তে বেদ তাৎপর্য জ্ঞানী কৃষ্ণতত্ত্ববেত্তা সদ্গুরুর কাছে কায় মন বাক্যে গমন করবেন।
𝒮𝒶𝓃𝒿ℴ𝓎 𝒦𝓊𝓂𝒶𝓇 ℛ𝒶𝓎
21-01-20

0 Comments