"গৃহকোণে একটি তুলসী গাছ আর সন্ধ্যাবেলা একটি প্রদীপ—এটুকুই যথেষ্ট আপনার সংসারে সুখ ও ইতিবাচকতা বয়ে আনতে।। তুলসী পূজা শুধু একটি রীতি নয়,এটি আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক কল্যাণের এক অনন্য সমন্বয়।। জানুন প্রতিদিন তুলসী পূজার ১০টি বিশেষ মহিমা।।"
প্রতিদিন তুলসী পূজার ১০টি বিশেষ মাহাত্ম্য:১.নেতিবাচক শক্তির বিনাশ: তুলসী গাছ বাড়ির চারপাশের নেতিবাচক শক্তি দূর করে এক পবিত্র ও ইতিবাচক পরিবেশ তৈরি করে।।
২.মা লক্ষ্মীর আশীর্বাদ: তুলসী দেবী হলেন দেবী লক্ষ্মীর রূপ।। প্রতিদিন তুলসী তলায় প্রদীপ জ্বালালে ও পূজা করলে সংসারে অর্থের অভাব হয় না এবং শ্রীবৃদ্ধি ঘটে।।
৩.অকাল মৃত্যু ভয় থেকে মুক্তি: শাস্ত্রমতে,যারা ভক্তিভরে তুলসী পূজা করেন,তাদের ওপর থেকে অকাল মৃত্যু বা যমরাজের ভয় দূর হয়।।
৪.মনের শান্তি ও শুদ্ধি: প্রতিদিন তুলসী দর্শন ও স্পর্শ করলে মন শান্ত হয় এবং দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়।।
৫.পাপ নাশ:পুরাণে উল্লেখ আছে যে, তুলসী গাছের সেবা করলে মানুষের জীবনের অনেক অজান্তে করা পাপ ক্ষয় হয় এবং পুণ্য লাভ হয়।।
৬.রোগমুক্তি ও আরোগ্য: তুলসী একটি মহা ঔষধি।। প্রতিদিন এর সান্নিধ্য এবং পূজা বাড়ির সদস্যদের শারীরিক অসুস্থতা থেকে দূরে রাখে।।
৭.বিষ্ণুর প্রীতিলাভ:তুলসী ছাড়া ভগবান বিষ্ণুর ভোগ অসম্পূর্ণ।। তাই তুলসী পূজা করলে শ্রী হরি অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের মনোষ্কামনা পূর্ণ করেন।।
৮.বাস্তুদোষ দূরীকরণ: যদি বাড়ির নির্দিষ্ট কোণে (বিশেষ করে ঈশান কোণে) তুলসী গাছ রেখে পূজা করা হয়, তবে বাস্তুজনিত ত্রুটি বা দোষ কেটে যায়।।
৯.সাংসারিক কলহ মুক্তি: বাড়িতে নিয়মিত তুলসী পূজা করলে পরিবারের সদস্যদের মধ্যে মিলমিশ বাড়ে এবং অকারণ ঝগড়া-বিবাদ কমে যায়।।
১০.মোক্ষ প্রাপ্তি: হিন্দু ধর্মালম্বীদের বিশ্বাস অনুযায়ী, মৃত্যুর সময় তুলসী তলার মাটি বা তুলসী পত্রের সংস্পর্শ আত্মার সদগতি ও মোক্ষ লাভের পথ সুগম করে।।
মনে রাখবেন: প্রতিদিন স্নান সেরে শুদ্ধ বস্ত্রে তুলসী তলায় জল অর্পণ করা এবং সন্ধ্যায় ঘি বা তেলের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। তবে মনে রাখবেন, একাদশীতে,দ্বাদশীতে তুলসী পাতা ছেঁড়া নিষিদ্ধ।।

0 Comments