🌞 মকর সংক্রান্তি 🌾 পৌষ সংক্রান্তি 🌞
মকর সংক্রান্তি সনাতন বা হিন্দু ধর্মের এক পবিত্র ও শুভ তিথি। এই দিনে সূর্য ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করেন। এর মাধ্যমে সূর্যের উত্তরায়ণ শুরু হয়, যা অন্ধকার থেকে আলোর পথে যাত্রার প্রতীক হিসেবে বিবেচিত।
এই দিনটি সাধারণত প্রতি বছর ই পালিত হয়।
📖 ধর্মীয় তাৎপর্যঃ
শাস্ত্র অনুযায়ী, উত্তরায়ণকাল অত্যন্ত পুণ্যময়। এই সময়ে—
গঙ্গা বা পবিত্র নদীতে স্নান
দান, জপ, তপস্যা ও ভগবানের নামস্মরণ
বিশেষ ফলদায়ক বলে মনে করা হয়। মহাভারতে বলা হয়েছে, ভীষ্ম পিতামহ উত্তরায়ণের অপেক্ষা করে দেহত্যাগ করেছিলেন। এই তিথিতে অধিক জপ করলে ভগবানের প্রেমময় সেবাই যুক্ত হওয়া যায়।
🌼 সংস্কৃতি ও উৎসবের রূপঃ
মকর সংক্রান্তি কেবল একটি তিথি নয়, এটি আনন্দ ও কৃতজ্ঞতার উৎসব। ভারতের বিভিন্ন অঞ্চলে এটি ভিন্ন ভিন্ন নামে পালিত হয়—
🟢 বাংলা: মকর সংক্রান্তি / পৌষ সংক্রান্তি
🟢 তামিলনাড়ু: পোঙ্গল
🟢পাঞ্জাব: লৌহরি
🟢অসম: ভোগালি বিহু
🍚খাদ্য ও রীতিঃ
এই দিনে তিল ও গুড়ের তৈরি নানান খাবার, পিঠা-পুলি, চিড়া, খই খাওয়া হয়। মানুষ একে অপরের সঙ্গে মিষ্টতা ভাগ করে নেয়—যার প্রতীক তিল-গুড়।
🌸 মূল ভাবনাঃ
মকর সংক্রান্তি আমাদের শেখায়—
নতুন সূচনা, শুভ চিন্তা, দানশীলতা ও আত্মশুদ্ধির পথে এগিয়ে চলা।
🙏 শুভ মকর সংক্রান্তি
আপনার জীবন হোক আলোকিত, শান্তিময় ও সমৃদ্ধিতে ভরপুর।

0 Comments