জ্ঞান আহরণ গীতা সংঘের গীতা বিষয়ক আলোচনা গোবিন্দপুর শাখা হাতিয়া,নোয়াখালী।আলোচনার বিষয় বস্তু মানব দেহে বায়ুর গুরুত্বপূর্ণ ভূমিকা

মানব শরী‌রে দশ প্রকার বায়ুর কার্যকলাপ :
‌দে‌হের গ‌তি‌বি‌ধি প্রথ‌মে হৃদয় থেকে উৎপন্ন হ‌য়ে‌ছে, এবং দেহের সমস্ত কার্যকলাপ সম্ভব হয় দেহাভ্যন্তরস্থ দশ প্রকার বায়ুর দ্বারা চা‌লিত ইন্দ্রিয় সমূ‌হের দ্বারা। সেই দশ প্রকার বায়ু হ‌চ্ছে, প্রাণ, অপান, সমান, উদান, ব্যান আর নাগ, কৃকর, কূর্ম, দেবদত্ত ও ধনঞ্জয় । প্রথম পাঁচ প্রকার প্রতিটি বায়ুর ক্রিয়া নি‌ম্নে দেওয়া হল—

♣  প্রাণ– যে বায়ু না‌সিকার মাধ্য‌মে প্রবা‌হিত হয়, তা‌কে ব‌লে প্রাণ বায়ু।

♣  অপান– যে বায়ু মলাশয় দি‌য়ে মল নিষ্ক্রমণ ক‌রে, তা‌কে ব‌লে অপান বায়ু।

♣  সমান– ‌যে বায়ু উদ‌রে খাদ্যদ্রব্য সং‌যোজন করে এবং কখনও কখনও শব্দ ক‌রে ঢেকুর তোলায় তা‌কে ব‌লে সমান বায়ু।

♣  উদান– যে বায়ু কন্ঠনালী দি‌য়ে প্রবা‌হিত হয় এবং যার অব‌রো‌ধের ফ‌লে শ্বাসরোধ হয়, তা‌কে ব‌লে উদান বায়ু।

♣  ব্যান– যে বায়ু সমগ্র শরীর জু‌ড়ে ব্যাপ্ত, তা‌কে ব‌লে ব্যান বায়ু।

এছাড়া আরও পাঁচ প্রকা‌রের সুক্ষ বায়ু আছে, তাহল–

♣  নাগ– যা চক্ষু, মুখ ইত্যা‌দি‌কে বিস্তার কর‌তে সাহায্য ক‌রে, তা‌কে ব‌লে নাগ বায়ু।

♣  কৃকর– যে বায়ু ক্ষুধা বৃ‌দ্ধি ক‌রে, তা‌কে ব‌লে কৃকর বায়ু।

♣  কূর্ম– যে বায়ু সং‌কোচ‌নে সাহায্য ক‌রে, তা‌কে ব‌লে কূর্ম বায়ু।

♣‌  দেবদত্ত– যে বায়ু হাই তোলার মাধ্য‌মে ক্লা‌ন্তি দূরীকর‌ণে সাহায্য ক‌রে, তা‌কে ব‌লে দেবদত্ত বায়ু।

♣  ধনঞ্জয়– যে বায়ু পু‌ষ্টি সাধ‌নে সাহায্য ক‌রে, তা‌কে ব‌লে ধনঞ্জয় বায়ু। ভাঃ৩/৬/৯

Post a Comment

0 Comments