গুরু মহারাজের আজকের বার্তা

শ্রীল প্রভুপাদ শ্রীমদ্ভাগবতের (৪.২৪.৫৮) শ্লোকের তাৎপর্যে উল্লেখ করেছেন, "গঙ্গাজল সমস্ত পাপ দূর করে। অর্থাৎ, কেউ যখন গঙ্গায় স্নান করেন, তিনি তখন তাঁর জীবনের সমস্ত কলুষ থেকে মুক্ত হন। গঙ্গাজলের এই মহিমার কারণ হচ্ছে, গঙ্গা ভগবানের শ্রীপাদপদ্ম থেকে উদ্ভূত হয়েছে। তেমনই যাঁরা সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের সঙ্গে যুক্ত এবং যাঁরা তাঁর মহিমা কীর্তনে মগ্ন, তাঁরা সমস্ত জড় কলুষ থেকে মুক্ত। এই প্রকার শুদ্ধ ভক্তরা সাধারণ বদ্ধ জীবদের প্রতি করুণা প্রদর্শন করতে সক্ষম। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর গেয়েছেন যে, শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তরা এতই শক্তিশালী যে, তাঁদের প্রত্যেকে এক-একটি ব্রহ্মাণ্ড উদ্ধার করতে সক্ষম।" নিঃসন্দেহে শ্রীল প্রভুপাদ ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর তেমনই একজন শুদ্ধভক্ত যিনি এরকমই ব্রহ্মাণ্ড উদ্ধারে সমর্থ। তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখছি কিভাবে শ্রীল প্রভুপাদ এই কৃষ্ণভাবনামৃত আন্দোলনের মাধ্যমে লক্ষ লক্ষ বদ্ধজীবের জীবন উদ্ধার করেছেন এবং এখনও করে চলেছেন। সেই পরম্পরা ধারায় আমরা পেয়েছি শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্ত ও শ্রীল প্রভুপাদের শিষ্যবৃন্দকে, যাঁরা এহেন শক্তিপ্রাপ্ত। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ তেমনই একজন শুদ্ধভক্ত, যিনি সেই একই মনোভাব নিয়ে সমস্ত পরিস্থিতি সহ্য করেও সেই জীব উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন চেন্নাইয়ে আছেন। সেখানেও তাঁর সাধনা, সেবা, ভক্ত যত্ন, সবকিছু চালিয়ে যাচ্ছেন। আজ সকালে তিনি আধ ঘণ্টা ধরে বিভিন্ন ব্যায়াম করেছেন এবং তারপর প্রাণায়াম এবং বুকের ফিজিওথেরাপি নিয়েছেন। আজ সোমবার, তাই আজ তাঁর ডায়ালাইসিসের দিন ছিল। হাসপাতালে যাওয়ার পথে, তিনি তাঁর সকালের প্রসাদ গ্রহণ করেছেন এবং তারপর কিছু ইমেইল শুনেছেন। হাসপাতালে ডায়ালাইসিস চলাকালীন, তিনি আরও ব্যবস্থাপনা ও ব্যক্তিগত ইমেইল শুনেছেন এবং উত্তর প্রদান করেছেন। তিনি ইসকন চেন্নাই থেকে তাদের মন্দিরে পরিচালিত জপ সেবার একটি অত্যন্ত অনুপ্রেরণামূলক প্রতিবেদন দেখেছেন যা শ্রীমান অমরেন্দ্র গৌর প্রভুর নির্দেশনায় মনোহারিণী রাধারাণী মাতাজী ২৫ জন ভক্তকে সঙ্গে নিয়ে এই সেবাটি পরিচালনা ও সমন্বয় করেন। মন্দিরে আগত অতিথিদের হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য উৎসাহিত করা হয় এবং পরবর্তীতে তাদের সঙ্গে অত্যন্ত সুন্দরভাবে যোগাযোগ রক্ষা ও পরিচর্যা করা হয়। বিস্তারিত এই ভিডিওতে দেখার জন্য মহারাজ তাঁর অ্যাপে তা দিয়েছেন। হাসপাতাল থেকে ফেরার পরে তিনি কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছেন এবং তারপর মন্দিরে যেতে চেয়েছিলেন। কিন্তু তাঁর স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাঁর ডাক্তার তাঁকে যেতে নিষেধ করেছিলেন। তাই তিনি তাঁর কক্ষের টিভি স্ক্রিনে ইসকন চেন্নাই এবং ইসকন মায়াপুরের বিগ্রহগণের উদ্দেশ্যে আরতি করেছেন। আজ রাতে, তিনি শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ-এর ৫ম অধ্যায় থেকে অধ্যয়ন শুরু করেছেন এবং ১৫নং শ্লোক পর্যন্ত অধ্যয়ন করেছেন। তা থেকে মহারাজ তাঁর উপলব্ধি জানিয়েছেন যে, "শ্রীল প্রভুপাদের বলেছেন যে, কৃষ্ণভাবনাময় ব্যক্তি এই জ্ঞান অনুসারে কাজ করেন যে, তার শরীর কৃষ্ণের সম্পত্তি এবং তাই কৃষ্ণের সেবায় নিযুক্ত হওয়া উচিত।" বি. দ্র. : যেমনটা আপনারা সকলেই অবগত আছেন, এই মুহূর্তে মহারাজ শারীরিকভাবে অনেকটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। কিন্তু তবুও তিনি নিরবিচ্ছিন্নভাবে শ্রীল প্রভুপাদের প্রতি তাঁর প্রতিজ্ঞা রক্ষায় বদ্ধপরিকর। প্রতি মুহূর্তে মহারাজ তাঁর আচরণের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ এবং শ্রীল প্রভুপাদের শিক্ষাকে আমাদের মাঝে প্রচার করে চলেছেন। তাই অনুগ্রহ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীল প্রভুপাদের কাছে আপনারা আন্তরিকভাবে প্রার্থনা নিবেদন করুন যাতে মহারাজ পূর্ববৎ তাঁর শক্তি-সামর্থ্য ফিরে পান এবং শ্রীল প্রভুপাদের উদ্দেশ্যে তাঁর বিভিন্ন সেবা চালিয়ে যেতে পারেন। এ লক্ষ্যে আপনারা অতিরিক্ত জপ, নৃসিংহ কবচ পাঠ, ৮ বার তুলসী পরিক্রমা করতে পারেন এবং আপনার অতিরিক্ত জপ সংখ্যা ও প্রার্থনার বিবরণ জমা দিন নিম্নের লিংকে: এন্ড্রয়েড https://play.google.com/store/apps/details?id=com.jayapatakaswami.jpsapp আইফোন https://apps.apple.com/us/app/id967072815 শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের দৈনন্দিন আপডেট মহারাজের কাছ থেকেই জানতে এখনই আপনার স্মার্টফোনে ডাউনলোড করুন 'Jayapataka Swami' অ্যাপটি। https://play.google.com/store/apps/details?id=com.jayapatakaswami.jpsapp

Post a Comment

0 Comments