ছাত্র জীবনে ভয়েসের গুরুত্ব অপরিসীম!!

VOICE — বৈদিক চেতনার দীপ্তির দীপ

কলি কালে কুজনপ্রবাহে, ক্লান্ত মানব আত্মা, 
চাহে আশ্রয়, চাহে শরণ, চাহে মুক্তি-পথ-সাত্বা।
গৌড়ীয় গুরুগণ প্রদত্ত, প্রেম-ভক্তিরমহাধারা,
 প্রভুপাদের কৃপাশক্তি বয়ে চলে নবধারা। 
VOICE হয় এক আশ্রয়গৃহ, জ্ঞান-ভক্তির মিলন 
যেখানে তরুণ চিন্ময় বীজে, হয় ভবিষ্যৎ গঠন।
 অজ্ঞান আঁধারে ক্লান্ত জীবন,চেতনা-হীন প্রাণ, 
VOICE করে দীপ্ত সে পথে, জাগায় কৃষ্ণচেতন।
রাধেশ্যামপ্রভু,গুরুপদ পদ্মে, শুদ্ধ বুদ্ধির ধারক,
 আইআইটি-পারদর্শী, সৎশিষ্য, হৃদয়ে দীক্ষা-চারক। 
তাঁহার কারিকুলামে গাঁথা, শাস্ত্র, কর্ম, মনোবিদ্যা,
যা VOICE-এর শিক্ষা গড়ায় হয়ে মহাপথসিদ্ধ।
ভোরবেলা মঙ্গল আরতি, জপে হয় শুরু দিন, 
ভগবানের সেবায় লাগে সব মন, প্রাণ,জীব।
 সকালে শুদ্ধ সময়টুকু,,, দেয় আলাদা শক্তি,
VOICE শেখায়—জীবনের মূল পথ কৃষ্ণভক্তি। 
গীতাধ্যয়ন, কীর্তনসঙ্গীত, সৎসঙ্গ সমাগম, 
ব্যক্তিত্ব বিকাশ, রিট্রিট ও সেমিনার সমাগম।
 নিয়মিত সেবায় ভাগ রয়েছে, যার রূপরেখা মধুময়,
প্রত্যেকে পায় দায়িত্ব-প্রেমে, করছে সেবা সদয়।
আর যাঁরা চান হৃদয় দিয়ে, সঙ্গীতসাধনার ব্রত, 
VOICE শেখায় হারমোনিয়াম, মৃদঙ্গ, কর্তাল—কৃষ্ণপ্রেমের রত।
VOICE-এ আছে সাধনা ফর্ম,ধারাবাহিক উন্নয়ন পথচিহ্ন, 
কাউন্সিলর রাখেন গভীর যত্নে, প্রতিটি ভক্তর চিন্ময়স্মরণ অক্ষুণ্ণ । 
ধাপে ধাপে পথ দেখান, কীভাবে চলিতে হয়,
 আত্মস্মরণ হতে আত্মনিবেদন—যেন প্রেমে হৃদয় রয়। 
শুধু আধ্যাত্মিক নয়, পড়াশোনাতেও তীক্ষ্ণ,
গড়ছে ভারসাম্যের জীবন—বিশ্বাসে অটল, দৃঢ়। 
ক্লাসের ফাঁকে শ্রবণ-ভাবনা, লেকচার বক্তৃতা, 
VOICE শেখায় কীভাবে জীবন হয় কৃষ্ণময় পূর্ণতা।
 এই আশ্রম হতে জন্ম নেয় তেজস্বী ব্রহ্মচারী, 
যাঁরা হবেন ভবিষ্যতের আচার্য, ভক্তি-দীপবাহক ভারী
 VOICE হয় সেই আধ্যাত্মিক শ্রম,যেথা প্রেম অম্লানহারী।
 তরুণ হৃদয়ে নব আশ্বাস, কৃষ্ণচেতনায় সিক্ত, 
VOICE খুলে দেয় মোক্ষদ্বার—জীবন হয় সম্পৃক্ত।
 নতুন তরুণ, নব জীবন, পায় ভগবানের আহ্বান,
 VOICE হয় সেই আলোকস্তম্ভ, পবিত্র প্রেমের সন্ধান।
 
  লেখকঃ কবি তুহিনানন্দ দাস 

(প্রাক্তন সদস্য অন্তরদ্বীপ ভয়েস// মধ্য দ্বীপ ভয়েস) নোয়াখালী।

Post a Comment

0 Comments